শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বান্দরবানে সব পর্যটন কেন্দ্র বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বুধবার (৩১ মার্চ) থেকে ২ সপ্তাহের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে জেলার কোনো পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান গ্রহণ করতে পারবে না। আর পর্যটক সমাগম কমে গেলে হোটেল মোটেলেও পর্যটক শূন্য থাকবে বিধায় আনুষ্ঠানিক ভাবে হোটেল মোটেল বন্ধ ঘোষণা করা হয়নি।

এদিকে, এই ঘোষণার পর জেলার নাফাকুম,রেমাক্রি, তিন্দু, দেবতাকুম,বগালেক, মেঘলা, নীলাচল, চিম্বুকসহ যেসব পর্যটন স্পটে পর্যটকরা অবস্থান করছে, তাদের দ্রুত পর্যটন স্পট ছেড়ে নিজ গন্তব্যে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD