শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবর-শোয়েবের ব্যাটে পাকিস্তানের বড় স্কোর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ড ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮৯ রানের বড় স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের এই বড় সংগ্রহে বড় অবদান অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিকের। বাবর ৪৭ বলে ৬৬ রানে আউট হলেও শোয়েব মাত্র ১৮ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মোহাম্মদ হাফিজ ১৯ বলে ৩১ রান করেন।

স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস দুটি উইকেট নেন। এছাড়া হামজা তাহির ও শাফিয়ান শরীফ একটি করে উইকেট নেন। স্কটল্যান্ডের বিপক্ষে আজ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে পাকিস্তান। অন্যদিকে, সুপার টুয়েলভে প্রথম জয়ের সন্ধানে রয়েছে স্কটল্যান্ড। গ্রুপ টু থেকে পাকিস্তানের পাশাপাশি নিউজিল্যান্ড সেমিতে উঠেছে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিচ্ছে ভারত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD