শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :

বাবা হারালেন জায়েদ খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

বাবা হারালেন চিত্রনায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জায়েদ খানের বাবা এম এ হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

জয় চৌধুরী বলেন, আঙ্কেল দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত চারদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গতকালও তার অবস্থা অনেকটাই ভালো ছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে।

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে এম এ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দুটি জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন জয় চৌধুরী।

চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা শুরু হয় ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মধ্য দিয়ে। রোমান্টিক ধাঁচের এই চলচ্চিত্র পরিচালনা করেন মহম্মদ হান্নান।

পরের বছর তিনি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের মানুষ’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এ পর্যন্ত ১৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাছাড়া প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন জায়েদ খান। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এই চিত্রনায়ক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD