শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ, পল্টন মোড় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের আগে সরেজমিন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

বায়তুল মোকাররমের বিভিন্ন ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুরে ঘুরে নিরাপত্তা তদারকি করছিলেন। পল্টন মোড়ের উভয় প্রান্ত, দৈনিক বাংলার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তায় থাকা পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, নামাজের পর কোনো ধরনের সভা, মিছিল যেন না হয়, সেই জন্য তারা এখানে দায়িত্বে রয়েছেন। কোনো ধরনের কর্মসূচি এখানে করতে দেওয়া হবে না। কোনো দল বা ব্যক্তি পুলিশের কাছ থেকে সভা-সমাবেশের অনুমতিও নেয়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, নামাজের পরপর হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী ও সমমনা দলের সংক্ষিপ্ত সমাবেশ, মিছিল করার পরিকল্পনা আছে- মূলত এমন তথ্যে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে মিছিল করা হবে- এমন নির্দেশনা নেতাকর্মীদের দেওয়া হয়েছে সংগঠনগুলো থেকে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে ইসলামী ও সমমনা দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।

গত শুক্রবার (৪ ডিসেম্বর) কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD