শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বার্সাকে খরচ কমানোর নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোভিড-১৯ মহামারীর কঠিন পরিস্থিতিতে দলের খরচের সীমা বেঁধে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। নতুন নিয়মে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকে খরচ কমাতে হবে প্রায় সাড়ে তিন কোটি ৫০ লাখ ইউরো করে। খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ ও যুব দলের পেছনে ক্লাবগুলো বার্ষিক কত খরচ করতে পারবে, তার সীমা বছরে দুইবার প্রতি দলবদলের আগে প্রকাশ করা হয়।

হিসাবটা হয় বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার উল্লেখযোগ্য হারে কমেছে ক্লাবগুলোর আয়। লিগ কর্তৃক আরোপিত খরচের সীমায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বার্সেলোনার ওপর। তিন কোটি ৫৭ লাখ ইউরো খরচ কমাতে হবে কাতালান দলটিকে। তাদের খরচের সীমা ৩৪ কোটি ৭০ লাখ ইউরো। এবারের লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকোকে খরচ কমাতে হবে তিন কোটি ৫৪ লাখ ইউরো। তাদের খরচের সীমা ২১ কোটি ৭৩ লাখ ইউরো। প্রতিযোগিতার ২০ দলের মধ্যে সবচেয়ে বেশি খরচ করতে পারবে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ৪৭ কোটি ৩৩ লাখ ইউরো। আগামী আসরের আগে রিয়াল ছাড়া খরচ বাড়াতে পারবে কেবল গ্রানাদা, ওয়েস্কা ও সেল্তা ভিগো।

মহামারী পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ায় ক্লাবগুলোর প্রশংসা করেছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন ও দলবদলে লেনদেন কমে আসায় এসময় ক্লাবগুলো প্রায় ২০০ কোটি ইউরো কম আয় করেছে বলে জানান তিনি।
কোভিড-১৯ পরিস্থিতি স্প্যানিশ ফুটবলকে কঠিন পরীক্ষায় ফেলেছিল। তবে এর শেষ হতে যাচ্ছে এবং কিছুটা ইতিবাচক দিকও চোখে পড়ছে।

২০০ কোটি ইউরো কম আয় হলেও ক্লাবগুলো, বিশেষ করে বড় ক্লাবগুলো খরচ কমিয়ে সঙ্কটময় পরিস্থিতি দারুণভাবে সামাল দিয়েছে। চলতি মৌসুমের শেষ দিকে মাঠে দর্শক ফেরার ব্যাপারে আশাবাদী তেবাস। তবে তা এপ্রিলের শেষভাগের আগে নয় বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD