বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

অবশেষে বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এবারের গ্রীষ্মে অনেক চেষ্টা করেও ক্লাব ছাড়তে ব্যর্থ হওয়ার পর এই প্রথমবারের মতো নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে সোমবার অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন সুপারস্টার। স্থানীয় সময় বিকেল ৪টায় মেসি নিজেই গাড়ি চালিয়ে বার্সেলোনার অনুশীলন ক্যাম্প সেন্ট হওয়ান ডেস্পিতে আসেন। এর আগে তার করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল আসার আগ পর্যন্ত তিনি একাই অনুশীলন করবেন।

এর আগে শুক্রবার গোলডটকমের সাথে এক সাক্ষাতকারে মেসি বলেছিলেন, ক্লাব ছাড়তে না পারলেও যতদিন থাকবেন বার্সেলোনার হয়ে নিজের সেরাটাই দেবার চেষ্টা করবেন। এ সময় তিনি কথা না রাখায় ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে একহাত নিয়েছেন। চুক্তির বিষয়ে অনেক আগে থেকেই বার্তোমেউকে বলেছিলেন মেসি। সভাপতিও তখন তাকে আশ্বস্ত করে বলেছিলেন, মৌসুম শেষে সব কিছুর অবসান হবে। কিন্তু কার্যত মেসির সাথে ক্লাব ছাড়ার বিষয়ে কোনো কথাই রাখা হয়নি।

এসব কারণে সভাপতির সাথে আর্জেন্টাইন সুপারস্টারে সম্পর্কের চরম অবনতি হয়েছে। ৩৩ বছর বয়সী মেসি বেশ কিছুদিন ধরেই বার্সেলোনায় স্বস্তি পাচ্ছিলেন না। যে কারণে জুনে চুক্তি শেষ হয়ে যাবার পর সেটা আর না বাড়িয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।বার্সেলোনায় নতুন করে মেসির এই ফিরে আসাটা মোটেই সহজ ছিল না। বিশেষ করে বেশ কিছু সতীর্থকে আসন্ন মৌসুমে দলে পাচ্ছেন না বার্সার এই অধিনায়ক। সেই বিষয়টিও তাকে অস্বস্তিতে ফেলেছে। বার্সেলোনায় মেসির ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ, আরতুরো ভিদালের বিদায় প্রায় নিশ্চিতই বলা যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD