শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বার্সেলোনার কোচ হলেন জাভি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
বার্সেলোনার কোচ হলেন জাভি.rtv online

অবশেষে বার্সেলোনার ডাগআউটে ফিরল লিজেন্ডারি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। কাতারের আল সাদ স্প্যানিশ কোচকে ছাড়তে সম্মতি দেওয়ায় সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। গত ২৭ অক্টোবর লা লিগায় রায়ো ভালেকানোর কাছে পরাজয়ের বরখাস্ত হয় রোনাল্ড কোম্যান। এখন বিপদসংকুল বার্সেলোনাকে স্থিরতা দেওয়ার জন্য আরেকজন ক্লাব লেজেন্ডের শরণাপন্ন হলো কাতালান ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বারহুয়ানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন জাভি।

আল সাদের প্রধান নির্বাহী তুর্কি আল আলী বলেছেন, ‘চুক্তিতে অন্তর্ভুক্ত রিলিজ ক্লজ পরিশোধের পর আল সাদ জাভিকে বার্সায় যেতে সম্মতি দিয়েছে। ভবিষ্যতে বার্সাকে সহযোগিতা করার ব্যাপারে রাজি হয়েছি। আল সাদের ইতিহাসে জাভি গুরুত্বপূর্ণ একজন এবং আমরা তাকে শুভকামনা জানাই।’

কোম্যানের জায়গায় জাভিই ছিলেন একমাত্র প্রার্থী। কিন্তু তার সামনে একমাত্র বাধা ছিল আল সাদের সঙ্গে অঙ্গীকারনামা। কাতারি ক্লাবের কোচের দায়িত্বে তিনি। মওসুমের মাঝপথে তাকে ছাড়তে চাইছিল না আল সাদ।

১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আটটি লা লিগা ও চ্যাম্পিয়নস লিগসহ ২৫ ট্রফি জিতেছেন ন্যু ক্যাম্পে। বার্সার ইতিহাসের সবচেয়ে গোছালো খেলোয়াড় জাভি। মেসির পেছনে পড়ার আগে ৭৬৭ ম্যাচ খেলে তিনিই ছিলেন বার্সার সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। গোল ৮৫টি ও অ্যাসিস্ট ১৮৫টি।

জাভি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার আর সাবেক ক্লাবের দেওয়া প্রস্তাব ফেরাতে পারেননি। তার সাবেক ক্লাব আল সাদও রিলিজ ক্লোজের অর্থ পাওয়ার পর জাভিকে ছেড়ে দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD