শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বার্সেলোনা ছাড়ার ইঙ্গিত দিলেন মেসি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

লিওনেল মেসি ছাড়া বার্সেলোনা, এ কী ভাবা যায়! সামনে হয়তো ভাবতেও হতে পারে, পারিপার্শ্বিক অবস্থা ইঙ্গিত করছে সেদিকেই। অনেকের চোখেই একটি বড় বিষয় ধরা পড়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে ফলো করা শুরু করেছেন বার্সা অধিনায়ক।

প্রিমিয়ার লিগের এই ক্লাবটিকেই ধরা হচ্ছে মেসির সম্ভাব্য গন্তব্য। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বরাবরই মেসির বড় ভক্ত। আর্জেন্টাইন খুদেরাজের সঙ্গে তার যেমন সুসম্পর্ক, তাতে অনেক ভক্ত-সমর্থকই মনে করছেন, গার্দিওলা মেসিকে ইতিহাদে নিয়ে আসতে সক্ষম হবেন।

সম্প্রতি ম্যানসিটির টিভি উপস্থাপক নাতালি পায়েলেক তার ইনস্টাগ্রাম স্টোরিতে উল্লেখ করেছেন, মেসির ম্যানচেস্টার সিটিকে ফলো করার বিষয়টি। মেসি যে ম্যানসিটির দুই আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো আর নিকোলাস ওতামেন্দিকেও ফলো করছেন, আলাদা করে সেটা সবার নজরে এনেছেন নাতালি।

এর মধ্যে বার্সেলোনাতেও সময়টা ভালো কাটছে না মেসির। সম্প্রতি রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারানোর পর দল নিয়ে ক্ষোভ ঝাড়েন বার্সা দলপতি। তার কথায় স্পষ্টতই ক্লাবের ম্যানেজম্যান্ট নিয়ে বিরক্তি।

ওসাসুনার কাছে হারের পর মেসি বলেছিলেন, ‘এভাবে মৌসুম শেষ করতে চাইনি আমরা। তবে আমরা আগাগোড়া এমনই অগোছালো খেলেছি। খুব দুর্বল দেখিয়েছে দলকে। একই সঙ্গে নিজেদের মধ্যে জেতার কোনো তাগিদই দেখিনি। অনেক পয়েন্ট নষ্ট করেছি আমরা। এই হারেই সেগুলো প্রতিফলিত।’

মেসি যোগ করেন, ‘আমাদের নিজেদেরকেই সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে। আমরা বার্সা। আমাদের জিততে হবে সবকিছুই। মাদ্রিদের দিকে তাকালে চলবে না। ওরা নিজেদের কাজটা করেছে; কিন্তু আমরা ওদের অনেক সাহায্যও করেছি।’

বোঝাই যাচ্ছে, বার্সার এই দলে বড় ধরনের পরিবর্তন না আনলে মেসিকে ধরে রাখা কঠিনই হবে। মেসি বারবারই বলে যাচ্ছেন, নেইমারকে আনতে হবে। কিন্তু বার্সেলোনা ওত টাকা দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে কিনতে রাজি নয়। সব কিছু নিয়েই ক্লাবের সঙ্গে টানাপোড়েন চলছে আর্জেন্টাইন খুদেরাজের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD