শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প আকাশে আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরীফের বৈঠক রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা: তলিয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশের ৪ শতাংশ ভূমি আন্তর্জাতিক যাত্রীদের স্বীকৃতিতে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় আঞ্চলিক এয়ারলাইনগুলোর একটি ইউএস-বাংলা হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১

বালুবোঝাই বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে একটি বালুবোঝাই বাল্কহেড (নৌযান) ডুবে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নদীর পাড়ে বাল্কহেডটি হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় তিন শ্রমিক বাল্কহেডের মধ্যে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

কলাতলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD