বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসাইলে বন্যায় কালভার্ট ভেঙে মানুষের ভোগান্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির স্রোতে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে করে মির্জাপুর উপজেলা সদরসহ বেশকিছু গ্রামের সাথে বাসাইলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

আজ সকালে বাসাইল-বিলপাড়া সড়কের বাসাইল দক্ষিণ পাড়ার গারামাড়া বিল সংলগ্ন কালভার্ট ভেঙে যায়।

বাসাইল উপজেলায় নতুন করে পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকার সড়ক গুলো ডুবে যাচ্ছে। তাছাড়া এসব পা-পথে কোথাও কোথাও পানির স্রোতে বাঁশের তৈরি সাঁকোগুলোও ভেসে যাচ্ছে। গাড়ামাড়া বিলে পানি বৃদ্ধির কারণে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের ওই কালভার্টের নিচ দিয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয় এবং সকালে এটি হঠাৎ করে ভেঙে যায়।

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে বাসাইল উপজেলার আদাজান, কাঞ্চনপুর, বিলপাড়া, হাবলা, মির্জাপুর উপজেলার কূর্নী, ফতেপুর, পাটখাগুড়ী, মহেড়া, ভাতকুড়া, আদাবাড়ি এবং দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া, বর্নীসহ প্রায় বেশকিছু গ্রামের মানুষ যাতায়াত করে। কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে এসব এলাকার মানুষের বাসাইল সদরের যাতায়াত বন্ধ হয়ে গেলো।

এব্যাপারে বাসাইল উপজেলা প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ১৯৯৫ সালে এলজিইএডি ৫ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে চার মিটার কালভার্টটি নির্মাণ করা হয়েছিলো। পূর্বেই এই কালভার্টটি ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে এবার এটি ভেঙ্গে গেছে। সরজমিনে আমরা কালভার্টটির এলাকা পরিদর্শন করেছি। এখানে ২০ মিটার দৈর্ঘ্যর একটি সেতু নির্মানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনা পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD