শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

ফরিদপুরের মধুখালী উপজেলার মেছোড়দিয়া নামক এলাকায় বাসের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ভ্যানচালক কালাম শেখ (৬২) ও যাত্রী পৌরসভার মেছোড়দিয়া গ্রামের পাচু শেখের স্ত্রী রুবিয়া বেগম (৫৫)। আহত আব্দুল মান্নান মোল্লা (৬৫) একই গ্রামের মৃত আইন উদ্দিন মোল্লার ছেলে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার দুপুরে রয়েল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২০৮৪) উপজেলার মেছোড়দিয়া এলাকায় একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নারীসহ দুজন নিহত হন। এ সময় আরও একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD