বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসের ধাক্কা মাইক্রোবাসে, ৪ বিচারকসহ আহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ৪ বিচারকসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মান্দারতলায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ এইচএম কবীর হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুণ্ডু ও মো. হুমায়ূন কবীর, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ইউসুফ হোসেন। আহত অন‌্য দুজন হলেন—পুলিশ কনস্টেবল তপন চন্দ্র ও মাইক্রোবাসের চালক শিব চন্দ্র। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলা জজ আদলত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। মাইক্রোবাসটি লিংক রোড থেকে মহাসড়কে ওঠার সময় বাগেরহাট থেকে ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাইক্রোবাসের ছয় যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানান, আহতদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তারা আশঙ্কামুক্ত আছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD