শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বাড়ছে ডেঙ্গু রোগী, বাড়ছে শয্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীতে দিনে দিনে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এজন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে।

শনিবার (০৭ আগস্ট) হাসপাতালটিতে ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালটিতে।

এদিকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনো দৈনিক দুই শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২০৪ জন। তাঁদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত চব্বিশ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৯৪ জনই রাজধানীতে। সারাদেশে সাত দিনে ১ হাজার ৬৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার ভর্তি হন ২১৪ জন। তাঁদের মধ্যে ২১১ জনই রাজধানীর। আর এর আগের দিন বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছিল ২১৮ জন, বুধবার ২৩৭ জন এবং গত মঙ্গলবার এ সংখ্যা ছিল ২৬৪। গত সপ্তাহে সর্বোচ্চ ২৮৭ জন রোগী ভর্তি হন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে গত মঙ্গলবার থেকে নতুন ডেঙ্গু ওয়ার্ড চালু করছে কর্তৃপক্ষ। হাসপাতালের ২ নম্বর ভবনের ৮ তলায় ৮০ শয্যা বিশিষ্ট ওই ডেঙ্গু ইউনিট প্রস্তুত করা হয়েছিল। এখন ওই ইউনিট ছাড়াও ৩ নম্বর ভবনের মেডিসিন ইউনিটে অতিরিক্ত ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেঙ্গু রোগীদের চাপ হাসপাতালে বাড়ার বিষয়টি জানান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মিজানুর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD