রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বুধবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা (কেরাত) অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিযোগিরা ভার্চুয়াল এই কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন।

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের সহায়তায় এবং ধর্ম মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ বাংলাদেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আয়হা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান। আলোচনা করবেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের অন্যতম সদস্য ড. মাওলানা কাফিল উদ্দিন সরকার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD