বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

বিআরটিতে ২৫০ জনের চাকরি, ৮ম শ্রেণি পাসে আবেদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বাস/ট্রাক চালক পদে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১৬ জুলাই থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: বাস/ট্রাক চালক (অপারেটর)। পদ সংখ্যা: ২৫০টি। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ভারী যানবাহন চালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহনের প্রাথমিক মেরামত এবং এটির যন্ত্রাংশ সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখা।

বেতন: গ্রেড-১৬ (৯,৩০০-২২৪৯০ টাকা)

বয়সসীমা: প্রার্থীদের আগামী ১৪ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর।

আবেদন পদ্ধতি: আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ), নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষরসহ কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: ‘‘চেয়ারম্যান বিআরটিসি-২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০” এর বরাবর যে কোন বাণিজ্যিক ব্যাংক হতে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।

আদেনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৩।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD