শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বিএসএমএমইউ’র ডেঙ্গু কর্নারে যুক্ত হলো আরও ১৪ শয্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ই-ব্লকে নতুন করে আরও ১৪ শয্যার ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। এনিয়ে বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ডেঙ্গু কর্নারে শয্যার সংখ্যা মোট ৫০টিতে উন্নীত হলো।
শনিবার (১৫ জুলাই) দুপুরে বিএসএমএমইউয়ে এ ডেঙ্গু কর্নারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য জানান, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আজকে ই-ব্লকে ডেঙ্গু কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। বর্তমানে মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে।
তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে বিএসএমএমইউয়ে ভর্তি রয়েছে ৩১ জন রোগী। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। করোনা মহামারির সময়ে দেশে যেমন রোগীদের চিকিৎসা সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মুখ্য ভূমিকা রেখেছে, ডেঙ্গুতেও সেই ভূমিকা রাখবে।
শারফুদ্দিন আহমেদ বলেন, এ বছর ডেঙ্গুর ধরনটা একটু ভিন্ন। দেখা যাচ্ছে, ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিকের সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে, কিন্তু ডেঙ্গু হলেই সব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এমন নয়।
উপাচার্য আরও বলেন, এখন আমাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর নিজে পরিষ্কার রাখবো। ছাদ পরিষ্কার রাখবো। কোথাও পানি জমতে দেবো না, প্লাস্টিকের পাত্রে পানি জমার সুযোগ দেবো না। স্কুলের ছাত্রছাত্রীদের ফুল হাত, ফুল পা জামা ও মোজা ব্যবহার করতে হবে। স্কুল কলেজ পরিষ্কার রাখতে হবে। বাসায় সবাইকে মশারি ব্যবহার করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD