শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিকেলে চালু হচ্ছে বক্ষব্যাধি হাসপাতালের করোনা ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জাতীয় অ্যাজমা সেন্টারের তৃতীয় এবং চতুর্থ তলায় করোনা ইউনিট প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ ইউনিট উদ্বোধন করবেন।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ইউনিটের এখানে ১৫০ শয্যা রয়েছে। এর মধ্যে তৃতীয় তলায় ১০টি আইসিইউ শয্যা এবং চতুর্থ তলায় পৃথক সাতটি বড় কক্ষে ১৪০টি সাধারণ শয্যা রয়েছে। এসব শয্যায় সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা আছে। প্রতিটি কক্ষে রয়েছেন নার্স।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সায়েদুল ইসলাম বলেন, দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধির কারণে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে চালু করা হচ্ছে এই ১৫০ শয্যার ইউনিট। বিকেলে উদ্বোধনের পরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD