শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিক্রি হয়নি ৩০ মণের ‘পালোয়ান’, উপহার দিতে চান প্রধানমন্ত্রীকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

পাবনার চাটমোহরের আলোচিত ৩০ মণ ওজনের পালোয়ান গরুটি এখন পর্যন্ত বিক্রি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন গরুর মালিক আব্দুল্লাহ আল মাসুদ। ঢাকার খিলক্ষেত সংলগ্ন এলাকার হাটে নিয়ে গিয়ে ক্রেতার নিকট থেকে ন্যায্য দাম না পাওয়ায় গরুটি বিক্রি করেননি তিনি। তবে এখন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে তার প্রিয় গরুটিকে দিতে চান মালিক মাসুদ।

মোবাইল ফোনে গরু পালোয়ানের সর্বশেষ খবর জানতে চাইলে মালিক আব্দুল্লাহ আল মাসুদ জানান, আজ প্রায় ৬ দিন হলো গরুটি নিয়ে ঢাকায় আছি। একটি ক্রেতাও পেলাম না পালোয়ানের একটি দাম বললো। সবাই গরুর দাম শুনেই চলে যায়। বিক্রি না হওয়ার কারণে দেশের বাড়িতে নিয়ে যেতে আবার খরচ হবে প্রায় ২০ হাজার টাকা। আর এ গরু আমি গ্রামে নিয়ে গিয়েই বা কি করবো।

তিনি আরো বলেন, আমি সিন্ধান্ত নিয়েছি, পালোয়ানকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়ে যেতে চাই। তিনি যদি আমার সখের পালোয়ানকে গ্রহণ করে কোরবনি দিয়ে গরীব দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করে দেন আমি পরম তৃপ্তি পাবো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD