সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

বিক্ষোভে উত্তাল রংপুর, বাবলুকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

রংপুর প্রতিনিধি : মসিউর রহমান রাঙ্গা এমপিকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রংপুর। বাবলুর কুশপুত্তলিকা দাহ করে ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গাকে পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গা এমপির নির্বাচনী আসন গঙ্গাচড়া উপজেলা জিরো পয়েন্টে প্রথমে জিয়াউদ্দিন বাবলুর কুশপুত্তলিকা দাহ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাবলু বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা। প্রদর্শন করা হয় জুতা। পরে জিরো পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, ছাত্রসমাজের আহবায়কসহ নেতৃবৃন্দ।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বাবলুকে বাদ দিয়ে রাঙ্গাকে মহাসচিব করা না হলে উত্তরাঞ্চল অচল করার ঘোষণা দেন। অন্যদিকে সন্ধ্যায় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সমাবেশ করেন জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠন। সেখান থেকে বলা হয় জাতীয় পার্টিকে ধ্বংস করতেই এই রদবদল করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গাকে মহাসচিব করা না হলে তারাও সব কিছু অচল করার হুমকি দেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD