শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিগ-ব্যাশে খেলবেন না ভিলিয়ার্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে পাওয়ার জন্য মুখিয়ে থাকে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের দলগুলো। বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে।

এরপর খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ বিগ-ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে। তবে আগেভাগেই ব্রিসবেন ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন এই আসরে খেলতে পারবেন না তিনি।

এর কারণ অবশ্য পারিবারিক। পরিবারকে সময় দিতে চান এই সময়টায়। ব্রিসবেনের কোচ ড্যারেন লেহমান আশাবাদী ছিলেন, পারিবারিক কাজ সামলে এবি যোগ দেবেন দলে। তবে সন্তান সম্ভবা স্ত্রী ড্যানিয়েলের পাশে থাকবেন বলেই না বলেছেন বিগ-ব্যাশকে। ওই সময়ে এবির পরিবারে আসছে তৃতীয় সন্তান।

এবির না খেলার ব্যপারে ড্যারেন লেহমান বলেন, ‘আমরা আশাবাদী ছিলাম এবিকে নিয়ে। তবে বর্তমান পরিস্থিতির কারণে সব বদলে গেছে। এটা শুধু এবির ক্ষেত্রেই নয়, সকলেরই নতুন পরিকল্পনা করতে হচ্ছে।’

লেহমান আরও বলেন, ‘এবি তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ভ্রমণ করতে আগ্রহী নয়। তাছাড়া কোভিডের এই সময়ে ভ্রমণেও রয়েছে বেশ ঝামেলা। তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব তার জন্য। তার সিদ্ধান্তকে আমরা সমর্থন জানাই।’

ডি ভিলিয়ার্স জানান, ‘খুব শীঘ্রই আমাদের পরিবারে নতুন সন্তান আসতে যাচ্ছে। আমার সন্তান ও আমার স্ত্রী ড্যানিয়েলের জন্য দারুণ সময় অপেক্ষা করছে। তাই আমি তাদের পাশে থাকতে চাই এবং কোভিড -১৯ পরিস্থিতির কারণে ভ্রমণ অনিশ্চয়তার কথা মাথায় রেখেই বিবিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দারুণ একটি লিগ দেখব সবাই।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD