শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বিচ্ছেদের গুঞ্জন তারকা দম্পতির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

চুপিসারে এনগেজমেন্ট, তারপর হঠাৎ করেই বিয়ে টলিউডে চমক দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি শার্লি মোদক ও অভিষেক বসু। পাহাড়ে হানিমুন আর একসঙ্গে ভালোবাসায় ভরা সব ছবি যেন সাক্ষ্য দিচ্ছিল সুখী দাম্পত্যের। কিন্তু বিয়ের কয়েক মাস না যেতেই ভক্তদের প্রশ্ন তাদের কি বিচ্ছেদ হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

গণমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি ইনস্টাগ্রামে অভিষেক ও শার্লির আলাদা পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। শার্লি স্টোরিতে লেখেন, “কিছুই চিরস্থায়ী নয়।” অন্যদিকে, অভিষেকের পোস্ট “কিছু জিনিস মন ভেঙে দেয়, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে।”

এই রহস্যময় বার্তাগুলোর পর থেকেই অনুরাগীরা ধরে নিয়েছেন, মাত্র দুমাসের মধ্যে কি ভাঙনের পথে হাঁটছেন এই নবদম্পতি। তবে এখন পর্যন্ত দুজনের কেউ-ই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিষেকের প্রোফাইলে এখনো তাদের বিয়ের ছবিগুলো রয়েছে, শার্লির প্রোফাইলেও রয়েছে অভিষেকের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ও ছবি।

উল্লেখ্য, ২৯ এপ্রিল ২০২৫ তারিখে বিয়ে করেন অভিষেক ও শার্লি। বিয়ের পর অভিষেক জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’-তে কাজ শুরু করেন, আর শার্লি অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। কর্মজীবনে তারা ব্যস্ত থাকলেও ব্যক্তিজীবনের এই বার্তা অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD