শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বিজয়ের মাসে যে সিদ্ধান্ত নিলেন মেহের আফরোজ শাওন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাঙালির মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়ে এ বিজয়।

বিজয়ের মাসে ফেসবুকে স্ট্যাটাসে নিজের এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি জানান, ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করবেন।

সেই ধারাবাহিকতায় প্রথমদিন সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করেছেন অভিনেত্রী।

গানটি শেয়ার করে শাওন লিখেছেন, বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব।

এরপর এই অভিনেত্রী আরও লেখেন, যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা…।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।

এই দিনটিকে সামনে রেখেই প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ারের কথা জানালেন মেহের আফরোজ শাওন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD