শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিজিবি-বিএসএফ সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্পেশাল এয়ার ক্রাফটে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা পৌঁছাবেন। তবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে শুরু হবে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি সদর দফতরের সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ এ সম্মেলন ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। তবে নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বিএসএফের প্রতিনিধি দল ঢাকা আসতে পারেনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD