শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিডিনিউজ সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

অবৈধ উপার্জনের অভিযোগে অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুদকের ঢাকা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ৪২ কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক মো. জুলফিকার।
মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী অসৎ উদ্দেশ্যে জেনেশুনেই প্রতারণার আশ্রয়ে মিথ্যা প্রতিবেদনকে সঠিক হিসেবে ব্যবহার করে লোকসানী প্রতিষ্ঠানকে লাভজনক দেখিয়ে একশ টাকা মূল্যমানের শেয়ারমূল্য ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ দেখিয়ে বিএসইিসির অনুমোদন-হীন পুঁজি-বাজারে অ-তালিকাভুক্ত বিডি নিউজ টুয়েন্টি-ফোর ডটকম নামক একটি অনলাইন-ভিত্তিক পত্রিকার শেয়ার বিক্রি দেখিয়ে বিভিন্ন ব্যাংক হিসাবে ৪২ কোটি টাকা জমা করেছেন, যার কোনও বৈধ উৎস নেই।

এতে আরও বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় এই অর্থ অর্জন করেছেন বলে দুদকের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তার জ্ঞাত আয়ের সঙ্গে এই অর্থ আয়ের উৎস অসঙ্গতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD