শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিতর্কিত দল দিলেন পিযুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

সর্বকালের সেরা টেস্ট দলের সদস্য হিসেবে আপনি কাকে কাকে বেছে নেবেন? কাজটা বেশ কঠিন। যত নিখুঁতই দল তৈরি হোক না কেন, তা ঘিরে কম-বেশি বিতর্ক থাকবেই। সেরা একাদশ তৈরি করা যেন বিতর্কের একটা প্রেক্ষাপট তৈরি করে দেওয়া। ঠিক এমনই একটা কাজ করলেন ভারতের সাবেক ক্রিকেটার পিযুষ চাওলা।

সোমবার নিজের পছন্দ মাফিক সর্বকালের সেরা টেস্ট দল বানিয়েছেন পিযুষ। তার স্বপ্নের এই দলে ঠাঁই হয়নি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বর্তমান দলপতি বিরাট কোহলির। এমনকি রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটারদেরও দলে রাখেননি ভারতের সাবেক লেগ স্পিনার। একাদশে তিনজন ভারতীয় হিসেবে শচীন টেন্ডুলকার ও বীরেন্দের শেবাগ ও কপিল দেবকে নিয়েছেন পিযুষ।

চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনারের স্বপ্নের সেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছেন চার অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের দুজন ও পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা থেকে একজনকে নির্বাচন করেছেন পিযুষ। তার ঘোষিত এই দলে নেই বর্তমান সময়ের কোনো টেস্ট ক্রিকেটার। দ্বাদশ খেলোয়াড় হিসেবে পিযুষ রেখেছেন জ্যাক ক্যালিসকে। পেস বিভাগে তার ভরসা ওয়াসিম আকরাম ও কার্টলি অ্যামব্রোসের ওপর। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরনকে নিয়ে তিনি সাজিয়েছেন স্পিন বিভাগ।

পিযুষ চ্যাওলার সর্বকালের সেরা টেস্ট দল: বীরেন্দর শেবাগ, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), কপিল দেব, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, কার্টলি অ্যামব্রোস, জ্যাক ক্যালিস (দ্বাদশ খেলোয়াড়)।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD