শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বিতর্কের মধ্যেই নতুন ছবি আসছে আনুশকা শর্মার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

 

বলিউডে যাত্রাটা করেছিলেন একজন অভিনেত্রী হিসেবে। বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে বলা চলে রাজকীয় অভিষেক হয়েছিলো তার। এরপর আনুশকা শর্মার ক্যারিয়ারে যোগ হয়েছে সাফল্যের অনেক পালক।

গেল বছর থেকে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। সেখানেও বেশ দাপট দেখিয়ে চলেছেন এই অভিনেত্রী।

করোনার কারণে লকডাউনে অভিনয় বন্ধ। তাই প্রযোজনার কাজে মনপ্রাণ ঢেলে দিয়েছেন আনুশকা। অ্যামাজন প্রাইমে তার প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সুপারহিট। আর তারপরই পরবর্তী প্রযোজনার কথা ঘোষণা করে দিলেন তিনি। এবার নেটফ্লিক্সে আসছে তার প্রযোজিত ‘বুলবুল’।

অবশ্য এটি ওয়েব সিরিজ নয়, পুরোদস্তর ফিল্ম।

নিজের ইনস্টাগ্রামে ছবির টিজার শেয়ার করেছেন আনুশকা। সেখানে একটি মেয়েকে দেখা গেছে, গাছের উপর দিয়ে ছুটে চলেছে সে। এমন একটি টিজার দেখার পর নেটদুনিয়ায় স্বাভাবিকভাবেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। আনুশকা কিন্তু বুদ্ধিমান প্রযোজকের মতোই ছবির গল্প নিয়ে একটিও বাক্যব্যয় করেননি। শুধু লিখেছেন, ‘নিজেকে আবিষ্কার, ন্যায়, রহস্য ও চক্রান্তের এক দুর্দান্ত কাহিনি নিয়ে বুলবুল নেটব্লিক্স শীঘ্রই আসছে।’

তবে আনুশকা না বললেও ‘বুলবুল’-এর গল্প কিছুটা হলেও প্রকাশ পেয়ে গেছে। ছবির গল্প সত্য এবং তার ভাইয়ের নাবালিকা স্ত্রী বুলবুলকে নিয়ে। সত্যকে ইংল্যান্ডের স্কুলে পড়তে পাঠানো হয়। ইংল্যান্ড থেকে ফিরে সত্য দেখে যে বুলবুলকে পরিত্যাগ করেছে তার ভাই। তারপর থেকে বুলবুল গ্রামের লোকদের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। তবে গ্রামের মানুষকে রহস্যময় এক মহিলা প্রতারিত করছে। কে সে? বুলবুল নয় তো? রহস্য সন্ধান শুরু করে সত্য। এই নিয়ে আনুশকার ছবি ‘বুলবুল’।

ছবিতে অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি, তৃ্প্তি ডিমরি এবং রাহুল বোস। ২৪ জুন এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD