শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিবন্ধন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

উচ্চশিক্ষার জন্য বিদেশেগামী শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার নিবন্ধনের আবেদন জমা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ১৩ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্য বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন পাঠাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে vaccine.coronacell@mofa.gov.bd- ই-মেইলে পাঠাতে হবে।

এ ছাড়া এ নিয়ে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD