শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিদেশি জাহাজের ধাক্কায় বাল্কহেডডুবি, ৫ নাবিক নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বাগেরহাটের মোংলাবন্দরের পশুর নদে বিদেশি জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই একটি বাল্কহেডডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ নাবিক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বন্দরের পশুর নদের হারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় সাড়ে ৩০০ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পথে একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ওই বাল্কহেডটি ডুবে যায়। এতে অন্তত পাঁচ নাবিক নিখোঁজ হয়।

নিখোঁজদের সন্ধানে বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে বলে জানান ওই হারবার মাস্টার কমান্ডার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD