সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ২৬ হাজার ২৪০ কোটি টাকা পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভ, সংঘর্ষের পর গ্রেপ্তার ১ হাজার ৩০০ রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত উচ্চকক্ষে অর্ধেক আসন ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ শেখ হাসিনার ফেরার গুঞ্জন, সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান মেনে নির্বাচন হলে সরকার হলেন কীভাবে, বিএনপিকে শফিকুর রহমান

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির সভায় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতিতে সরকার সব খাতে কর ছাড় বা সুবিধা দিতে পারবে না। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করা হবে। ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে সরকারকে, যা সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে।

মুক্তবাজার অর্থনীতির নীতিতে সরকার পরিচালিত হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ব্যক্তিখাতের বিকাশের মাধ্যমেই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সম্ভাবনাময় যে কোনো রপ্তানি খাতকে তৈরি পোশাকশিল্পের মতো সরকারি সহায়তা দেওয়া হবে। এ জন্য বন্ড সুবিধাসহ প্রয়োজনীয় অন্যান্য প্রণোদনাও দেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD