বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বিনামূল্যে ইকামার মেয়াদ তিন মাস বাড়ানোর নির্দেশ সৌদি বাদশাহর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামার (বসবাসের অনুমতি) মেয়াদ তিনমাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

জানা গেছে, প্রবাসীসহ সৌদিতে প্রবেশ-বহির্গমনের নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরও ইকামার মেয়াদ কোনও ধরনের খরচ ছাড়াই তিনমাস বাড়ানো হবে।

ফাইনাল এক্সিট ভিসার পাশপাশি রাজ্যে অবস্থানরত যেসব প্রবাসীর জন্য এক্সিট ও রিএন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল, কিন্তু লকডাউনের সময় তারা সেটি ব্যবহার করতে পারেননি, তারাও বিনামূল্যে তিনমাসের ইকামা সুবিধা পাবেন।

এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে রাজ্যের বাইরে যাওয়া সেসব প্রবাসী লকডাউনের কারণে সময়মতো ফিরতে পারছেন না তারাও সৌদি বাদশাহর নির্দেশে এ ইকামা সুবিধা পাবেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস সংকটে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি প্রশমনে সরকারের নেয়া চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিনামূল্যে ইকামা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD