মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

বিনিয়োগভিত্তিক অর্থনীতির পরিকল্পনা করছে সরকার: অর্থমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে বের করে বিনিয়োগনির্ভর কাঠামোয় রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১ এপ্রিল) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন

আমির খসরু বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে দীর্ঘমেয়াদি ও টেকসই নীতির ওপর গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী জানান, ঘন ঘন নীতি পরিবর্তন পরিহার করে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, অর্থনৈতিক চাপ মোকাবিলায় সরকার নতুন করে টাকা ছাপানোর পথে যেতে চায় না।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব। সব মিলিয়ে সরকার এখন ত্রিমুখী চাপের মধ্যে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD