মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

অনলাইনে ট্রেনের টিকিট কেনার পর অন্যের কাছে হস্তান্তর করে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা ও সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করা যায় কি না, তা নিয়ে কাজ চলছে। ‎

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‎

‎রেলমন্ত্রী বলেন, অনলাইনে টিকিট বিক্রির সময় লাখ লাখ মানুষ একসঙ্গে প্রবেশের চেষ্টা করেন। এতে চাপ তৈরি হয় এবং অনেক সাধারণ যাত্রী টিকিট কিনতে পারেন না। ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। ‎

‎রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার ১০ জন মিলে টিকিট কিনলে তাঁদের কাছে ৪০টি টিকিট চলে যেতে পারে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়। অনলাইনে টিকিট কেনার পর অন্যের কাছে হস্তান্তর করে বিক্রি করা ঠেকানো কঠিন। ‎

রেলমন্ত্রী আরও বলেন, অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে আগে প্রবেশকারী আগে কেনার সুযোগ পান। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেও অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ব্যবস্থাটি পুরোপুরি ত্রুটিমুক্ত, এমন দাবি করছেন না তিনি। পর্যায়ক্রমে ত্রুটি দূর করার চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD