শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিপদ কাটিয়ে লড়াকু পুঁজিই গড়ে ফেললো অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

১১৭ রানে ৪ আর ১৭৮ রানে হারিয়েছিল ৫ উইকেট। ইংলিশ বোলিংয়ে অস্ট্রেলিয়া বেশ কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ঠিকই লড়াকু পুঁজি দাঁড় করিয়ে ফেলেছে প্যাট কামিন্সের দল।

৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে অস্ট্রেলিয়া তুলেছে ২৮৬ রান। অর্থাৎ জিততে হলে ২৮৭ করতে হবে ইংল্যান্ডকে।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার। ৩৮ রানের মধ্যে তারা হারিয়ে বসে দুই ওপেনার ট্রাভিস হেডকে (১১) আর ডেভিড ওয়ার্নারকে (১৫)।

এরপর হাল ধরেন স্টিভেন স্মিথ আর মার্নাস লাবুশেন। স্মিথ ফিফটির কাছে এসে ফেরেন ৪৪ করে। লাবুশেন করেন ৭১। এরপর ক্যামেরুন গ্রিন ৪৭, মার্কাস স্টয়নিস ৩৫ আর শেষদিকে অ্যাডাম জাম্পা ১৯ বলে অপরাজিত ২৯ রানে দলকে লড়াকু পুঁজি এনে দেন।

ইংলিশ পেসার ক্রিস ওকস ৫৪ রানে নেন ৪টি উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD