শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুত বরিশাল : তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। উদ্বোধনের দ্বিতীয় দিনেই দেশের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব-তামিমের দল মুখোমুখি হবে। আগামী ২০ জানুয়ারি দুপুর দেড়টায় জমজমাট ম্যাচটি হওয়ার কথা রয়েছে মিরপুর শের-ই-বাংলায়। তবে এখন থেকে বিপিএল আসরটির জন্য দল গোছাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ নিয়ে আজ (রোববার) একটি ভিডিও বার্তা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

ফরচুন বরিশালের হয়ে এবারের আসরে খেলবেন তামিম। দলটির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা বরিশাল থেকে আছেন। খুব বেশি সময় আর বাকি নেই বিপিএলের। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে যে কাজগুলো বাকি আছে, সেগুলো ঠিকঠাক করতে পারি। আমাদের মালিক মিজান ভাই উনি আমাদের অনেক সময়ও দিচ্ছেন। আমাদের যা যা চাহিদা সেটা চেষ্টা করছেন পূরণ করে দেওয়ার।’

বিপিএল চলাকালীন আরও কয়েকটি লিগ চলবে, তবে এতে বরিশালের কোনো ক্ষতি হবে না বলে আশাবাদী তামিম, ‘আসলে এমন কঠিন একটা পরিস্থিতিতে আমরা আছি। আপনারা জানেন যে, বিপিএল এমন সময়ে শুরু হচ্ছে। একই সময়ে আরও পাঁচটা লিগ একইসঙ্গে চলবে। অনেক খেলোয়াড় আসা-যাওয়ার ওপর থাকবে, আমরা ওইটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন বসে সবাই। আমাদের যেন খুব বেশি এফেক্টেড হতে না হয়, তারপরও যারা ফরচুন বরিশালের ফ্যানরা আছেন আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ পরিস্থিতিটাই এরকম। আশা করি আমাদের দলের অতটা ক্ষতি হবে না।’

বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়বে বলেও প্রত্যয় দেশসেরা এই ওপেনারের কণ্ঠে, ‘ইনশা-আল্লাহ অন্য সবদিক থেকে আমরা প্রস্তুত। আমি মনে করি আমরা একটা ভালো দল তৈরি করেছি, যেটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্যও প্রস্তুত থাকবে।’

বিপিএলের জন্য সময় নির্ধারিত হয়েছে ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। দেশের তিন ভেন্যুতে সাত দলের এই আসর মাঠে গড়াবে। ম্যাচ হবে মোট ৪৬টি। একই সময় মাঠে চলবে আরও ৫টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। যার অর্থ— পুরো বিশ্বের আরও ৫ লিগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে বাংলাদেশের এই লিগকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD