রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

বিবস্ত্র করে নারী নির্যাতন: বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

নোয়াখালীর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীকে প্রত‌্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিআইজি অফিস থেকে পাঠানো এক আদেশে ওসি হারুনুর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে ডিআইজি অফিসে যোগদান করতে বলা হয়। মঙ্গলবার এ আদেশ পাওয়ার পর পরই তা বস্তবায়ন করতে বলা হয়েছে।

ওসি হারুন আজ বিকেলের মধ্যে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান দীপক জ্যোতি খীসা।

উল্লেখ‌্য, গত মাসের ২ তারিখ বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুরে স্থানীয় দেলোয়ার বাহিনীর ৭-৮ জন সদস্য এক নারীকে তার ঘরে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে। যার ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী নির্যাতন দমন আইন ও ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD