বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বিমানবন্দরে দু’স্ত্রীর মারামারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

দুই স্ত্রীর মাঝে শুরু হয় ঝগড়া থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের। দুই স্ত্রীর মাঝে শুরু হয় ঝগড়া থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর মধ্যে কুয়েত থেকে দেশে ফিরেই এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এক প্রবাসী।

মঙ্গলবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার দুই স্ত্রীর দু’জনই তাকে বরণ করতে হাজির। কাকে রেখে কার সঙ্গে যাবেন তিনি!

এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হয় ঝগড়া। আর সেটি থামাতে হস্তক্ষেপ করতে হয়েছে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের। বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী এ ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুয়েত ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন তার দুই স্ত্রী। একপর্যায়ে স্বামীর দখল নিয়ে তারা জড়িয়ে পড়েন বিবাদে।

সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই নারীর পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এক স্ত্রীকে রেখেই অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চেপে সটকে পড়তে চান। কিন্তু স্ত্রীও নাছোড়বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন।

পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয়। ওই কুয়েত প্রবাসীর বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD