বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ৬ কেজি সোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা সোনার বারগুলো ওজন সাড়ে ৬ কেজিরও বেশি। শনিবার সকাল ৮টা ২২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নামে।

পরে বিমানের ভিতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা মিলে বিমানে তল্লাশি চালায়। উদ্ধার করা সোনার বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওই বিমানবন্দর কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD