শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

বিমানের সিলেট-কক্সবাজার ফ্লাইট চালু বৃহস্পতিবার থেকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার থেকে বিভাগীয় শহর সিলেট থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ জন্য প্রোমোকোড ব্যবহার করে যাত্রীরা ১৫ শতাংশ ছাড়ে টিকিট কিনতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। এছাড়া রোববার দুপুর ১২টা ৫ মিনিটে এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় বিমান সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যাচ্ছে, এর ফলে পর্যটন এলাকা সিলেট ও কক্সবাজারের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রোমোকোড INPRO15 ব্যবহার করে যাত্রী সাধারণ ১৫ শতাংশ ছাড়ে সিলেট-কক্সবাজার রুটে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল অ্যাপ ও অনলাইনে বিমানের সব রুটের টিকিট ক্রয় করা যাবে।

বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট: www.biman-airlines.com এবং কল সেন্টার: 01777715613-16 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD