রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিমান বাহিনীর কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সার্জেন্ট মাসুম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সার্জেন্ট মো. মাসুম আলী।

সোমবার (৮ মার্চ) বিমান বাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে প্রতিযোগিতা সমাপ্ত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও উপ-বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিমান সদর ইউনিট বিজয়ী এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক উপ-বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

বিমান সদর ইউনিটের সার্জেন্ট মো. মাসুম আলী কেরাত প্রতিযোগিতায় প্রথম এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের ওয়ারেন্ট অফিসার মো. জয়নাল আবেদিন মিয়া আজান প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

৭ মার্চ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD