বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে আঁটিবাজারের সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ইসমাইল (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)। ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা মো. আলীর ছেলে। বর্তমানে আঁটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

স্থানীয় ফারুক আহমেদ বলেন, বুধবার রাতে বিদ্যুতের তার থেকে স্টিলের পাইপের মাধ্যমে কিছু একটা নামাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হলো।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বুধবার রাতে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD