শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

বিশেষ উপায়ে তৈরি লবঙ্গ চা পান করলেই কমবে ওজন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

রান্নাঘরে চোখের সামনে এমনকিছু মশলা উপাদান আছে, যা চায়ে মিশিয়ে পান করলে শরীরের বহু রোগ দূর হতে পারে। এমনই এক মশলা লবঙ্গ। নিয়ম মেনে লবঙ্গ চা পান করলে শরীরের অতিরিক্ত ওজন হ্রাস পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। এমনকি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে।

লবঙ্গের উপকারিতা:

লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
লবঙ্গ থেকে যে তেল পাওয়া যায়, তাতে ইউজেনল নামে একপ্রকার উপাদান থাকে। এটি দাঁতে ব্যথা, মাড়িতে ঘা বা আলসার জাতীয় রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে, হজম প্রক্রিয়াতেও সাহায্য করে।

রোগ প্রতিরোধের পাশাপাশি ত্বকের সৌন্দর্য বজায় রাখতে লবঙ্গের ভূমিকা বেশ।

শরীরে ব্লাডসুগারের মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে লবঙ্গ। জার্নাল ন্যাচারাল মেডিসিনে প্রকাশিত একটি সমীক্ষাতেও এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
লবঙ্গ অ্যান্টিসেপটিক ও অ্যান্টিভাইরাল গুণ সম্পন্ন। এতে থাকা উপাদানগুলো গলা ব্যথা, সর্দি-কাশি কিংবা মাথা ব্যথা কমাতে সাহায্য করে।
লবঙ্গের উপকারিতা পেতে হলে এটি চায়ে মিশিয়ে পান করা যেতে পারে। যেভাবে তৈরি করবেন লবঙ্গের চা।

যেভাবে তৈরি করবেন লবঙ্গ চা:

প্রথমে এক চামচ লবঙ্গ চূর্ণ নিন। এক কাপ পানিতে লবঙ্গচূর্ণ মিশিয়ে পাত্রে ফোটাতে শুরু করুন। এরপর তিন-চার মিনিট রাখুন ও ঠাণ্ডা করুন। যদি চান তাহলে এই লবঙ্গ চায়ে এক চামচ মধুও দিতে পারেন। প্রত্যেক সকালে এই চা পান করুন।
মনে রাখবেন লবঙ্গ চা পান করার মাত্রা যেন বেড়ে না যায়। অতিরিক্ত মাত্রায় যে কোনোকিছু স্বাস্থ্যের ক্ষতি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD