শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩

পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেয়ার বিষয়টি এখনও ঝুলে আছে সরকারের সিদ্ধান্তের উপর। পাকিস্তান সরকারের গঠিত কমিটি সবুজ সংকেত দিলেই ভারতের টিকিট মিলবে পাকিস্তান ক্রিকেট দলের। এমনিতেই পরিস্থিতি রয়েছে উত্তপ্ত। সেই আগুনে রীতিমতো ঘি ঢেলে দিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি।

পাকিস্তানের বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির মন্ত্রীপরিষদের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই কমিটি নির্ধারণ করবে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে কিনা।

কমিটির প্রধান করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারিকে।

কিন্তু এই কমিটির সিদ্ধান্ত দেয়ার আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন মাজারি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান।’

তিনি আরও বলেন, ‘যদি ভারত এশিয়া কাপের খেলায় নিরপেক্ষ ভেন্যু দাবি করতে পারে, আমরাও তাহলে ভারত বিশ্বকাপের ব্যাপারে একই দাবি করতে পারি।’

যদিও মূল সিদ্ধান্ত তিনি ছেড়ে দিয়েছেন কমিটির ওপর।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যারা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD