সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের সৌদির আরেক বিমানবন্দরে হামলা, বাড়ছে শঙ্কা

বিশ্ববিদ্যালয় খোলার দাবি বেরোবি শিক্ষার্থীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

বেরোবি প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করের তারা।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা সবাই দেশের প্রথম সারির নাগরিক। তারা নিজেদের সুরক্ষার ব্যাপারে সচেতন। তাই স্বাস্থ্যবিধি মেনে কম ঝুঁকিপূর্ণ এলাকার বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গোলাম মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী মাহমুদ মিলন, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইমুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিঠু খন্দকার প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD