শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বে করোনায় আরও ৪৫৪ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ১৬৮ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৪৬ হাজার ৭৫৮ জন আক্রান্ত এবং ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া জাপানে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৯১৮ জন এবং মারা গেছে ৬৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৪৯ জন এবং মারা গেছে ৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৭৯২ জন এবং মারা গেছে ৭৩ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫২০ জন এবং মারা গেছে ৩১ জন। ব্রাজিলে মারা গেছে ২৩ জন এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ২০১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৯৪ জন এবং মারা গেছে ১৩ জন। তাইওয়ানে মারা গেছে ৩৪ জন এবং আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৯৮০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৬২ কোটি ২ লাখ ৫৩ হাজার ৮৩৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪০ হাজার ৩৩৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD