সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বিশ্বে করোনায় আরও ৬৬৩ মৃত্যু, শনাক্ত কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৯৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৪০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬৩ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ২৫০ জন।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ১৮৩ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯৪ হাজার ৪৭৭ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৫৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৩ হাজার ৭৩১ জন এবং মৃত ৫০ জন। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২২ হাজার ৬৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৯ জনের। জাপানে মৃত ২৩ জন এবং আক্রান্ত ২২ হাজার ৩৪১ জন। গত ২৪ ঘণ্টায় ইন্দোনেশিয়ায় আক্রান্ত ২ হাজার ৪৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৭৮১ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৯ জন এবং ৪১ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD