সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

বিশ্ব করোনা : দিনের ব্যবধানে মৃত্যু কমেছে প্রায় ৭০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

করোনাভাইরাসে বিশ্বব্যপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৯৩ জন কম। একইসময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন, যা আগের দিনের তুলানায় লক্ষাধিক কম।

রোববার (২১ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য পাওয়া গেছে।

এর আগে, শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৭ লাখ ৩৭ হাজার ১৫৮ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৯০৩ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ২৮৩ জন।

এ ছাড়া ব্রাজিলে নতুন করে মারা গেছেন ১০৩ জন এবং সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৪০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ৮৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন ৮৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৬৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১১০ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৯ জন এবং মারা গেছেন ৯১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD