সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প

বিশ্ব করোনা : শনাক্ত ৭ লাখের বেশি, মৃত্যু ১৯০৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ১৫৮ জন।

শনিবার (২০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ৬১ হাজার ২৫২ জন আক্রান্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৩২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ৮৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ৭৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ১২৪ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩১৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯০ জন এবং মারা গেছেন ৬৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬০৯ জন। জাপানে মারা গেছেন ২৭৯ জন এবং যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ৫৪৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD