শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই বিশেষজ্ঞকে ঢুকতে দিল না চীন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনার উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের দুই সদস্যকে ঢুকতে দিল না চীন।

তাদের ছাড়াই ১০ বিজ্ঞানীসহ ১৩ সদস্যের তদন্ত দল বৃহস্পতিবার চীনের উহানে পৌঁছেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

ডব্লিউএইচওর এই অনুসন্ধানী মিশনের নেতৃত্ব দিচ্ছেন পিটার বেন এমবারেক। তাদেরকে সেখানকার একটি হোটেলে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ডব্লিউএইচওর তদন্ত দলের বাকি দুই সদস্য এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। করোনা নেগেটিভ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত তাদের চীনে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বেইজিং।

শেষ মুহুর্তে তাদের করোনা পজিটিভ ধরা পড়ায় তাদের সিঙ্গাপুরে ফেরত পাঠানো হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় এখন পর্যন্ত বিশ্বের ৯ কোটি ২৭ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় ১৯ লাখ ৮৬ হাজার মানুষ।

উৎপত্তির পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত করোনার উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

করোনার উৎস অনুসন্ধানে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে চীনের উহানে পাঠাতে বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছিল ডব্লিউএইচও।

গত মাসে ডব্লিউএইচও ঘোষণা দেয়, বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক তদন্ত দল ২০২১ সালের জানুয়ারিতে উহান যাবে।

তবে চীন অনুমতি না দেওয়ায় চলতি মাসের শুরুর দিকে নির্ধারিত সময়ে চীনে যেতে পারেনি তদন্ত দল। এতে তদন্তের বিষয়ে চীনের আগ্রহ নিয়ে সন্দেহ দেখা দেয়।

এ ঘটনায় হতাশা প্রকাশ করে ডব্লিউএইচও। তদন্ত দলকে যথাসময়ে অনুমতি দেওয়ার ক্ষেত্রে একটা ‘ভুল-বোঝাবুঝি’ হয়েছে। অবশেষে বুহস্পতিবার ডব্লিউএইচওর তদন্ত দল উহানে গেল।

ডব্লিউএইচওর অনুসন্ধানী মিশনের নেতা পিটার বেন এমবারেক জানিয়েছেন, বিশেষজ্ঞ দলটি উহানে যাওয়ার পর চীনের নিয়ম অনুসারে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবে। এ সময় তারা একটি হোটেলে অবস্থান করবে।

সূত্র : যুগান্তর।

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD