শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিসিবির জৈব সুরক্ষায় ‘খুশি’ ওয়েস্ট ইন্ডিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে দেশের ক্রিকেট শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। সফলভাবে আয়োজিত হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এখন আরও বড় পরিসরে চলছে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’।

এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা। জানুয়ারিতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। বাংলাদেশের করোনা পরিস্থিতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জৈব সুরক্ষা বলয় পরিদর্শন করতে সফরে এসেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যের প্রতিনিধি দল।

প্রস্তাবিত ভেন্যু এবং সকল সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে অতিথিরা নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন। গত শনিবার তারা ঢাকায় আসেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, ড. আকশাই মানসিং এবং পল স্লোওয়ে। আকশাই মানসিং আইসিসি এবং ক্রিকেট উইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য একই সঙ্গে বোর্ডের পরিচালক। পল হলেন দলের নিরাপত্তা ম্যানেজার।

অতিথিদের সঙ্গে ছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গতকাল তারা চট্টগ্রাম সফর করেন। ওখানে স্টেডিয়াম, টিম হোটেল ও ইমপেরিয়াল হাসপাতাল পরিদর্শন করেন। এর আগে বিকেএসপি ঘুরে আসেন। সেখানে হোল্ডারদের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

আজ বুধবার তারা আসেন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। মিরপুরে একাডেমি মাঠ, ইনডোর, ড্রেসিংরুম, জিমনেশিয়াম ও অন্যান্য অবকাঠামো পরখ করেন নিখুঁত ভাবে। ঢাকায় এভারকেয়ার হাসপাতালও পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

সবকিছু দেখার পর সন্তুষ্টি প্রকাশ করেছে প্রতিনিধি দলের সদস্যরা। মুঠোফোনে দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওরা (প্রতিনিধি দল) বলছে সবকিছু ঠিক আছে। মুখে ভালোই বলছে সব কিছু। এখন তাদের ভেতরে কী আছে সেটা বোঝা কঠিন। তবে ওরা সন্তুষ্টি প্রকাশ করেছে।’

সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে দীর্ঘ সফরে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

লাইট নিউজ

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD