সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

বিহারে সুশান্তের নামে রাস্তার নামকরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুর পর ভারতজুড়ে তার ভক্তরাসহ আরো অনেকেই নানাভাবে শোক, প্রতিবাদ ও শ্রদ্ধা নিবেদন করছেন। সম্প্রতি বিহারে সুশান্তের নিজের শহর পূর্ণিয়ায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে তার নামে। সেই নামকরণের অনু্ষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সুশান্ত সিং রাজপুত পূর্ণিয়া জেলার মালদিহার আদি বাসিন্দা। লাইভ হিন্দুস্থানের প্রতিবেদনে বলা হয়েছে, সেই শহরের মেয়র সবিতা দেবী সুশান্তকে একজন প্রতিভাবান, মহান অভিনেতা উল্লেখ করে একটি রাস্তার নাম সুশান্তের নামে করার প্রস্তাব দেন। তার মতে, রাস্তার এই চূড়ান্ত নামকরণই তাকে শ্রদ্ধা জানানোর একটি উপায়।

তাই মধুবনী থেকে মাতা চক পর্যন্ত চলে যাওয়া একটি রাস্তার নামকরণ সুশান্তের নামে করার কথা বলেন তিনি। এছাড়া, একটি মোড়ও সুশান্তের নামে করা হবে বলে তিনি জানান। সুশান্তর পরিবারও এর আগে জানিয়েছিল প্রয়াত অভিনেতার শৈশবকালীন বাড়িকে একটি স্মৃতিসৌধে পরিণত করা হবে এবং তার প্রতি শ্রদ্ধা হিসাবে একটি ভিত্তি স্থাপন করা হবে যেখানে তরুণ প্রতিভাদের সমর্থন করা হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD